নামাজ পড়তে গিয়ে হারানো চালককে অটোরিকসা কিনে দিলেন এমপি মুকুল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. মাহাবুব গত ১৫ দিন আগে তার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকসাটি রাস্তার পাশে রেখে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে এসে দেখেন তার অটোরিকসাটি চুরি হয়ে গেছে।
উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েন অটোরিকসাচালক মাহাবুব। এরপর বোরহানউদ্দিন বাজার মসজিদের ইমাম মাও. মিজানুর রহমান ও মার্কাজ মসজিদের খতিব মাও. জালাল আহমেদ বিষয়টি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুলকে অবহিত করেন।
তখন তিনি ঢাকায়। এরই মধ্যে মাহাবুব ৮০ হাজার টাকা জোগাড় করেন। বাকি ১ লাখ টাকা দিয়ে এই সাংসদ তার জীবিকার জন্য একটি অটোরিকসা কিনে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মাহবুবের হাতে হস্তান্তর করেন।
ওই সময় বোরহানউদ্দিন বাজার মসজিদের খতিব মাও. মিজান ও ঈদগাহ মসজিদের খতিব মাও. জালাল আহমেদ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied