‘ব্ল্যাক ফাঙ্গাস’-কে মহামারী ঘোষণা করল পশ্চিমবঙ্গ
ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গে মিউকরমাইকোসিস তথা ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও বেশ কয়েকজন। রোগটিকে ইতোমধ্যে মহামারী বলে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার ও একাধিক রাজ্য। সেই পথে হেঁটে ছত্রাকঘটিত রোগটিকে মহামারী ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও। সঙ্গে এই রোগের চিকিৎসা নিয়ে রাজ্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা।
স্বাস্থ্য অধিদফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগম এক নির্দেশিকায় জানিয়েছেন, রাজ্যের কোথাও কোনও মিউকরমাইকোসিসের রোগী ধরা পড়লে তা সিএমওএইচ-কে জানাতে হবে। রোগী কোথাকার বাসিন্দা, তার কী চিকিৎসা চলছে তাও জানাতে হবে। সঙ্গে জানানো হয়েছে রোগটির চিকিৎসা সম্পর্কিত নির্দেশিকাও।
ভারতে প্রথম মিউকরমাইকোসিসকে মহামারী ঘোষণা করে রাজস্থান সরকার। এরপর একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকার এই সংক্রমণকে ১৮৯৭ সালের মহামারী আইনের আওতায় এনেছে। চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা থেকে সেরে ওঠার পর এই রোগের সংক্রমণের প্রবণতা বেশি বলে মনে হচ্ছে। বহুক্ষেত্রে অক্সিজেনের নল থেকে ছড়াচ্ছে সংক্রমণ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক