ভালোবাসা দিবসে তৈরি করুন গোলাপ সন্দেশ
সন্দেশ খেতে কে না পছন্দ করেন? ছোট-বড় সবাই এই মিষ্টান্ন চেটেপুটে খান। বিভিন্ন উপায়ে ও উপকরণ দিয়ে তৈরি করা যায় সন্দেশ। অনেকেই নানা স্বাদের সন্দেশ খেয়েছেন নিশ্চয়ই। তবে কখনো কি গোলাপ সন্দেশ খেয়েছেন? একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে।
চাইলে ভালোবাসা দিবসে নিজ হাতে এই সন্দেশ তৈরি করে প্রিয়জনকে চমকে দিতে পারেন। মাত্র ৩ উপকরণেই ঝটপট তৈরি করতে পারবেন গোলাপ সন্দেশ। জেনে নিন কিভাবে তৈরি করতে হয়-
উপকরণ : ১. ছানা ৩০০ গ্রাম, ২. চিনি ২-৩ টেবিল চামচ, ৩. গোলাপজল ২-৩ টেবিল চামচ।
পদ্ধতি : একটি প্যান গরম করে তাতে ছানা ও চিনি হালকা আঁচে ভেজে নিন। খুব হালকা আঁচে ১০-১৫ মিনিট নাড়তে হবে। যেন নিচে লেগে না যায়। এরপর নামিয়ে প্লেটে ছড়িয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে গোলাপজল মিশিয়ে নিন। এরপর পছন্দের আকারে সন্দেশ গড়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল গোলাপ সন্দেশ। পরিবেশনের সময় গোলাপের পাপড়ি সন্দেশের উপর ছড়িয়ে দিন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত