ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দশমিনায় আপন ভাই কর্তৃক ঢাবি শিক্ষকের জমি দখলের অভিযোগ


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২২ দুপুর ৩:২৪
পটুয়াখালীর দশমিনায় আপন ছোট দুই সহোদর ভাই কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আবু জাফর মো. সালেহর জমি দখলের অভিযোগ উঠেছে। 
 
সম্প্রতি উপজেলা শহরের পূজাখোলা এলাকায় গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে ওই শিক্ষকের নিজস্ব মালিকানা সম্পত্তিতে মা সুফিয়া ও দাদি উলফতের নামে গঠিত মেমোরিয়াল ফাউন্ডেশনের জমি দখল করে ঘর নির্মাণ করে ভুক্তভোগী ওই শিক্ষকের আপন ছোট দুই ভাই নজরুল ও সোহেল খান।
 
ঢাবির দর্শন বিভাগের প্রফেসর আবু জাফর মো. সালেহ জানান, রাতের অন্ধকারে তার ওই দুই সহোদর পরস্পর যোগসাজশে নির্মাণাধীন ওই ফাউন্ডেশনের জমিতে টিনের ঘর নির্মাণ করে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
এ ব্যাপারে নজরুল খান জানান, ওই জমির দলিল করার সময় আমার ছোট ভাইকে জমি দেয়ার কথা ছিল। না দেয়ায় ঘর তোলা হয়েছে।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত