ফ্লাড বাইপাসের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ফ্লাড বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে শতশত যাত্রীবাহী পরিবহন ও মালবাহী পরিবহনে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।জানা যায়, গতবছরের অক্টোবর মাসে ওই উপজেলার তিস্তা নদীর বন্যার প্রবল স্রোতের কারণে ভেঙে যায় তিনশত মিটারের ফ্লাড বাইপাস সড়কটি। এর পর ইমারজেন্সি বরাদ্দ নিয়ে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার করেন কর্তৃপক্ষ। তবে সঠিক ভাবে মেরামতের অভাবে ওই সড়ক দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।এদিকে, অপরিকল্পিত ভাবে সংস্কারের কারণে এ পরিস্থিতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে ডিমলা উপজেলা হয়ে নীলফামারী যাতায়াতের একমাত্র সড়ক ফ্লাড বাইপাস। এ সড়কে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে কাদামাটিসহ ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন দুই জেলার হাজার হাজার মানুষ ও গাড়ি চালকরা। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে হালকা ও ভারী যান। এ ছাড়া অটোরিকশা ও ইজিবাইকের মতো ছোট ছোট যানবাহন উল্টে গিয়ে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠিকাদারের চরম অবহেলা ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঠিক তদারকি না থাকায় সড়কটির বেহাল অবস্থা হয়েছে। খানাখন্দে ভরা এই সড়কে একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। শুধু তাই নয়, রোগী পরিবহন ও জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াত করা যায় না এই সড়ক দিয়ে। আর বৃষ্টি হলে ভোগান্তি ওঠে চরমে। এ ছাড়া সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন গাড়ি চালক ও স্থানীয়রা।
অটোরিকশা চালক মফিজুর রহমান বলেন, সামান্য বৃষ্টিতেই কাঁদাসহ পুরো সড়কজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও বড় বড় গর্ত। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে যাত্রী নিয়ে যেতে খুবই কষ্ট হয়।মোটরসাইকেল চালক রিফাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই সড়ক দিয়ে। বালির জন্য এই সড়ক দিয়ে চলতে আমাদের অসুবিধা হয়। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মোটরসাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা, হেঁটে যেতেও কষ্ট হয়।
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, বন্যায় ভেঙে যাওয়ায় ইমারজেন্সি বরাদ্দ নিয়ে সড়কটি সংস্কার করা হয়েছে। তবে আমরা আরও বরাদ্দের জন্য অবেদন করেছি। বরাদ্দ পেলেই আবারও সংস্কারের কাজ শুরু করবো।
শাফিন / জামান
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি
কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা
Link Copied