ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬

রাউজানে এইচএসসিতে শীর্ষ স্থানে চুয়েট কলেজ


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১৩-২-২০২২ বিকাল ৫:২৭

চট্টগ্রামের রাউজানে এবারো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাসের হার নেই। যদিও ২০২০ সালের সময়ে পরীক্ষার শুরু হওয়া আগে করোনা ভাইরাসের কারণে ওই বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। করোনার পরিস্থিতি দিনের পর দিন খারাপ হওয়া কারণে সর্বশেষ সবাইকে অটোপাস দিয়ে পাস দেয়া হয়েছিল। কিন্তু অটোপাস বাদ দিয়ে আগের চিত্র খুঁজে দেখলে গত কয়েক বছরে শতভাগ পাস নেই রাউজানের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে।

বিশেষ করে করোনার আগের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা গেছে। কিন্তু গত ২০১৮ সালের এই পরীক্ষায় তাও কোন প্রতিষ্ঠানে ছিল না শতভাগ পাস! চট্টগ্রামের শীর্ষ স্থানীয় কলেজগুলোর মধ্যে অন্যতম শিক্ষা-প্রতিষ্ঠান হচ্ছে রাউজান উপজেলার চুয়েট স্কুল এন্ড কলেজ, এবার ৫ জন পরীক্ষার্থী ফেল হওয়া এই কলেজ আবারোও হারিয়েছে তাদের শতভাগ পাসের হার। করোনার পরিস্থির আগেও চুয়েট কলেজ একজন পরিক্ষার্থী একই আকারে ফেল হওয়া সেই বছরও তারা শতভাগ পাস দেখাতে পারেনি।  কিন্তু এবার বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা চুয়েটে ১১৬ জন পেয়েছে জিপিএ ৫। ফলাফলে এবার সবার নিছে রয়েছে মুহাম্মাদপুর স্কুল অ্যান্ড কলেজ ১০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬ জন তাদের পাসের হার ৬০%। তবে আগের তুলনায় এবছর কিছুটা ফলাফল ভালো করে রাউজানে ২য় স্থানে জায়গা পেয়েছে দেওয়ানপুর এস.কে.সেন.স্কুল এন্ড কলেজ। গতকাল (১৩ ফেব্রুয়ারি) ফলাফলে দেখাযায় রাউজান উপজেলার চুয়েট স্কুর এন্ড কলেজ থেকে মোট ১৮৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৭৯ জন, জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন মোট পাসের হার ৯৭.২৮%। দেওয়ানপুর এস.কে.সেন.স্কুল এন্ড কলেজ থেকে মোট ৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন পাসের হার ৯৩.৬২%।

রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোট ৭৩১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেন ৬৫৮ জন , জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন তাদের মোট পাসের হার ৯০.০১ %। আগের তুলনায় তাদের বেড়েছে জিপিএ পাওয়ার সংখ্যা। অগ্রসার গার্লস ডিগ্রী কলেজ থেকে মোট ১২০ জন পরীক্ষা দিয়ে পাস করে ১০১ জন আর জিপিএ-৫ পেয়েছে  ১জন পাসের হার ৮৪.১৭%। কদরপুর স্কুল এন্ড কলেজ থেকে মোট ৯৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৭৯ জন পাসের হার ৮৪.০৪%। আশালতা  কলেজ থেকে ৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করে ৫৩ জন পাসের হার ৮২.৮১%। নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোট ৬৫৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৫৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২০ জন তাদের পাসের হার ৮১.৯৩%। হাজী বাদশা মাবিয়া কলেজ থেকে মোট ৮৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৭০ জন তাদের মোট পাসের হার ৮০.৪৬%। হয়রত ইয়াছিন শাহ পাবলিক কলেজ থেকে ১৭৩ জন অংশগ্রহণ করে পাস করেন ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছে ৭ জন তাদের পাসের হার ৭৯.১৯%। বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ থেকে মোট ২৪ জন অংশগ্রহণ করে পাস করে ১৯ জন পাসের হার ৭৯.১৭%। কুন্ডেশ্বরী গার্লস কলেজ থেকে মোট ১১৭ জন পরীক্ষা দিয়ে পাস করে ৯২ জন জিপিএ-৫ পেয়েছে ৪ জন পাসের হার ৭৮.৬৩%।

গহিরা ডিগ্রী কলেজ থেকে মোট ৫০৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৩৯৫ জন আর জিপিএ-৫ পেয়েছে ৪ জন তাদের মোট পাসের হার ৭৮.৩৭%। ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মোট ৪৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন মোট ৩০৬ জন জিপিএ-৫ পেয়েছে  ৫ জন তাদের পাসের হার ৭০.৩৪%। অন্যদিকে ১০ টি মাদ্রাসা মধ্যে এগিয়ে রয়েছে উপজেলার কদলপুর হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ২৬ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ২৬ জনই পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছে ২ জন তাদের পাসের হার ১০০%। এছাড়াও রাউজানের বাকি মাদ্রাসা গুলোও ফলাফলে এগিয়ে রয়েছে।  এবিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরুল জামান জানান, এবার রাউজানের ১৪টি কলেজ থেকে মোট ৩২৪৩ জন পরিক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ২৬৭৪ জন। এতে আমাদের পাসের হার ৮২.৪৫%। সারা রাউজানে মোট ২১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ বয়েছে। আগের তুলনায় রাউজানে পাসের হার বেড়েছে। শতভাগ পাস করেছে কদলপুর হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা। মাদ্রাস হতে ৩৭৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৫০ জন উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। 

শাফিন / জামান

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর