ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে ইয়াবাসহ যুবক আটক


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ১৩-২-২০২২ রাত ৯:৭
নড়াইলে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মো. সাজ্জাদ হোসেন (১৯) নামে ওই যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। সে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের মো. ইখলাস শেখের ছেলে।
 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন, সেলিম মুন্সি ও ফোর্স জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই যুবক মো. সাজ্জাদ হোসেন আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। 
 
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত চিন্তাপাত্র দৈনিক সকালের সময়কে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই যুবককে ইয়াবাসহ আটক করেছি। তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা