স্নাতক ফলপ্রত্যাশীরাও ৪৪তম বিসিএসে আবেদনের সুযোগ পাবেন
৪৪তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময় আগামী ২ মার্চ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। একই সঙ্গে স্নাতক/ স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে ফলপ্রত্যাশীদের আবেদনের সুযোগ দেয়া হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ২ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এ বিসিএসে আবেদনকারী প্রার্থীর যোগ্যতায় সংশোধন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৪তম বিসিএসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন, যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৪তম বিসিএসের আবেদনপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রকাশ না হয়- তাহলেও তিনি অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।
ওই আবেদনকারীদের ৪৪তম বিসিএসের আবেদনপত্র গ্রহণের শেষ দিনের মধ্যে স্নাতক পর্যায়ের সব লিখিত পরীক্ষা শেষ হতে হবে। অর্থাৎ আগামী ২ মার্চের মধ্যে যাদের স্নাতক পরীক্ষা শেষ হবে, তারা ৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন।
জামান / জামান
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা
পদ্মা অয়েল পিএলসি (POCL) নিয়োগ সার্কুলার ২০২৬
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ সার্কুলার ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) নিয়োগ সার্কুলার ২০২৬
রাষ্ট্রপতির কার্যালয় (Public Division) নিয়োগ সার্কুলার ২০২৬
পাট অধিদপ্তর (Dgjute) নিয়োগ সার্কুলার ২০২৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ সার্কুলার ২০২৬
সিনিয়র অফিসার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, কর্মস্থল ঢাকা
অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স
আকিজ মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬