ভ্যালেন্টাইন স্পেশাল চকোলেট হার্ট কেক
ভালোবাসা দিবস মানে প্রিয়জনের কাছ থেকে কোনো না কোনো চমক। বিশেষ দিনটিতে প্রিয়জনকে নানা ধরনের উপহার কিনে তো দেওয়াই যায়, নিজের মতো করে কিছু তৈরি করে তাকে চমকে দেওয়া যায় না? ঠিক ধরেছেন, বলছি কেক তৈরির কথা। ভালোবাসার দিনে চকোলেট হার্ট কেক তৈরি করে উপহার দিতে পারেন প্রিয়জনকে। সেজন্য আগেভাগেই জানা থাকা চাই রেসিপি। চলুন জেনে নেয়া যাক-
তৈরি করতে যা লাগবে : ডিম- ৩টি, ময়দা- আধা কাপ, বেকিং পাউডার- আধা চা চামচ, চিনি- এক কাপের তিন ভাগের এক ভাগ, চিনির সিরাপ- আধা কাপ, চকোলেট সিরাপ- আধা চা চামচ, ভ্যানিলা পাউডার- আধা চা চামচ, গুঁড়া দুধ- ১ টেবিল চামচ।
ক্রিম তৈরি : ইন্সট্যান্ট বাটার ২ কাপ ও আইসিং সুগার আধা কাপ ১০ মিনিট বিট করুন।
কেক তৈরি করবেন যেভাবে : ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করুন। চালনিতে ময়দা, বেকিং পাউডার ও ভ্যানিলা পাউডার রাখুন। ডিমের সাদা অংশ মেরাং করুন। তার সঙ্গে চিনি ও ডিমের কুসুম মেশান। এরপর ১০ মিনিট বিট করুন। পাউডার জাতীয় উপকরণগুলো মেশান, ২টি শেইপ ডাইসে অয়েল পেপার বিছিয়ে তেল ব্রাশ করুন। কেকের সফ্ট ডো ঢালুন। ওভেনে ১৬০ ডিগ্রিতে ৩০ মিনিট বেক করুন। কেক ঠান্ডা হলে ক্রিম দিয়ে সাজিয়ে ডেকোরেশন করুন।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন