বাংলাদেশ স্কাউটসের এএলটি হিসেবে নিয়োগ পেলেন মোড়েলগঞ্জের রিয়াজ
বাগেরহাটের মোড়েলগঞ্জ সরকারি এসএম কলেজের সহকারী অধ্যাপক ও বাগেরহাট জেলা রোভারের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন রিয়াজ বাংলাদেশ স্কাউটসের এএলটি হিসেবে নিয়োগ ও সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ স্কাউটসের স্মারক নং-বাঃস্কাঃ(প্রশিঃ ৬১৬) ১৬৬৬/(৬০)/২০২২ মোতাবেক বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহম্মদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। ইতিপূর্বে তিনি ২০১৯ সালের ক্রু মিটিংয়ের পুরস্কার গ্রহণ, ২০১৮ ও ২০১৯ জেলা ও উপজেলার শ্রেষ্ঠ রোভার লিডার নির্বাচিত হন। এছাড়াও ন্যাশনাল অ্যাওয়ার্ড, মেডেল অব মেরিট, বার- টু-দি মেডেল অব মেরিট ও সিএনসি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি এ অর্জনকে জীবনের একটি সেরা ও শ্রেষ্ঠ অর্জন বলে অভিহিত করেন।
এ অর্জনের জন্য জেলা কমিশনার প্রফেসর সেখ বুলবুল কবীর, সম্পাদক আ. আউয়াল, খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর শহীদুল ইসলাম, ডিআরসি ট্রেনিং শিকদার রুহুল আমি, জাতীয় কমিশনার (প্রশিক্ণন) আমিমুল এহসান খান, জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ) আরিফুজ্জামান, উত্তম কুমার হাজরা, পিএসটি ট্রেইনার মো. মিজানুর রহমান, রোভার সম্পাদক অধ্যক্ষ প্রফেসর সেলিম চৌধুরী ও প্রফেসর মনিরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষভাবে এসএম কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের প্রতি, যিনি সকল কাজে তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন।
শাফিন / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত