ফরিদপুরে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফুলের দোকানে ভিড়
ফরিদপুরে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফুলের দোকানে ভিড় সকাল থেকেই লক্ষ্য করা যায়। ভালোবাসা দিবসের অন্যতম রসায়ন হচ্ছে ফুল কিন্তু বিভিন্ন ফুল বিক্রির দোকান ও বাজার ঘুরে দেখা গেছে প্রত্যেকটা ফুলের দাম বাড়তি।
ফরিদপুর নিউ মার্কেটের সামনের ফুটপাতে ফুলের ব্যবসায়ী শাহ আলম মোল্লা জানান, বাজারে ফুলের সরবরাহ কম আর চাহিদা বেশি। যে কারণে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বেশি টাকা। গত বছর যে ফুল আমরা কিনেছি ১০০ পিস ১২০০ টাকা করে এবার তার দাম দাঁড়িয়েছে ২৬ শ টাকা।
ফুলের খামারী রহিম মুনশী জানান, মহামারী করোনা প্রভাব ও ঘন কুয়াশার কারণে এবার ফুলের দাম বেশি।
ফুল ব্যবসায়ী রমজান মল্লিক জানান, এবছর মহামারী করোনা এবং বাজে আবহাওয়ার কারণে খামারিরা ফুল চাষ করতে অনেকটা অনীহা প্রকাশ করলেও পরবর্তীতে ফুলের চাষ করেছে। যে কারণে আপনারা বাজার কিছু ফুল দেখতে পারছেন যা আমরা বিক্রি করছি।
সরেজমিন দেখা যায়, রবিবার রাতে যে গোলাপ বিক্রি হয়েছে ২৫ টাকা আজ সকালে তা বিক্রি হচ্ছে ৩৫ টাকা।একইভাবে অন্যান্য জাতের ফুলের দাম ও অপেক্ষাকৃত বেশি বিক্রি হচ্ছে । শুধুমাত্র গাধা ফুল বাদে সবকটা ফুলের দাম বৃদ্ধিতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
ফুল কিনতে আসা ক্রেতারা জানান, ফুলের দাম তুলনামূলক অনেক বেশি আবার তার উপর ফুলের যোগান কম সব মিলিয়ে একটা বৈষম্য। দাম আর ফুলের যোগান বেশি থাকলে ফুল আরো বেশি কেনা যেতো প্রিয় জনের জন্য। আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থা চলবে বলে ধারণা তাদের ।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা