ধামইরহাটে সোয়া কোটি টাকা ব্যয়ে বহুল প্রতীক্ষিত গ্রামীণ রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে বহুল প্রতীক্ষিত নিকেশ্বর থেকে রুপনারায়ণপুর বিজিবি ক্যাম্পের মোড় পর্যন্ত গ্রামীন রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত সোমবার (১৪ ফেব্রুয়ার) বেলা সাড়ে ১১টায় ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ওসি মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সাংবাদকি জাহিদ হাসান, মেহেদী সরকার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল আতিক কনক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, রাস্তার অর্ধেক অংশ নির্মান করা ছিল, বাকী রাস্তাটির শেষ অংশ ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মান কাজ সম্পন্ন করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান এনা এন্টার প্রাইজ, রাজশাহী।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন