এইচএসসি পরীক্ষায় সাফল্য
দৌলতখানে যমজ তিন ভাই-বোন পেল জিপিএ-৫
ভোলার দৌলতখানে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় একই পরিবারের যমজ তিন ভাই-বোন পেল জিপিএ-৫। তিন ভাই-বোন একই সাথে জিপিএ-৫ পাওয়ায় তাদের পরিবারসহ পুরো এলাকায় বইছে আনন্দের বন্যা। জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, মিয়াদ হাসান (সান) ও মেহেদি হাসান তারা দুজনই দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ থেকে এ বছর এইচএসসি পরিক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। অপরজন মুশফিকা জাহান মুন তিনি ঢাকা ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছেন। জমজ তিন ভাই বোন তারা দৌলতখান পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোসলেহ উদ্দিনের সন্তান।
তবে এই প্রথমই নয় এর আগেও তিন ভাই বোন ২০১৩ সালের প্রাথমিক সমাপানী পরীক্ষায় দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিন জনই জিপিএ-৫ অর্জন করেন। জমজ দুই ভাই ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে। এবং মুশফিকা জাহান ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেন।’
এদের মধ্যে মুশফিকা জাহানের স্বপ্ন বিসিএস ক্যাডার ও মিয়াদ হাসানের স্বপ্ন ইঞ্জিনিয়ার এবং মেহেদী হাসান হতে চায় পাইলট। তবে তাদের এ সাফল্য অর্জন ও স্বপ্ন পূরণে তাদের বাবা মুসলেউদ্দিন ও মা বিবি ফাতেমা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তাদের সকল স্বপ্নই এই তিন সন্তান কে ঘিরে। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারের সহযোগিতা ও সকলের দোয়া কামনা করেন।’
দৌলতখান সরকারি আবু আব্দুল্লা কলেজের অধ্যক্ষ গোবিন্দ প্রোসাদ সরকার জানান, তারা খুবই ভালো শিক্ষার্থী । তারা তাদের মেধাকে কাজে লাগালে তাদের পক্ষে কাঙ্খিত লক্ষে পৌছা অনেক সহজ হবে।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, আমি তাদের এইচএসসি পরীক্ষায় জমজ তিন ভাই বোনের জিপিএ-৫ পাওয়ার খবর শুনে খুশি হয়েছি। উচ্চ শিক্ষার জন্য তাদের কোন প্রতিবন্ধকতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার