ভোলায় শপথ নিলেন ১২ ইউপি চেয়ারম্যান ও সদস্যরা
পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী, সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর সভাপত্বিতে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। এসময় ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। শপথ বাক্যপাঠের পরে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। শপথ গ্রহণ করেন ১নং রাজাপুর ইউপি চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী, ২নং পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ৩নং পশ্চিম ইলিশা জহিরুল ইসলাম, ৫নং বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিল্পব, ৬নং ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির, ৭ নং শিবপুর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ৮নং আলীনগর ইউপি চেয়ারম্যান বশির আহমেদ, ৯নং চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বর, ১০ নং ভেলুমিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার, ১১নং ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ১২নং উত্তর দিঘলদী ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুর, ১৩নং দক্ষিণ দীঘলদি ইউপি চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন সহ ওই সকল ইউনিয়নের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত সদস্য বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমূখ।
শাফিন / শাফিন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান