দোহারে মুজিববর্ষে ২য় পর্যায়ে ঘর ও জমি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন
'আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ' এ স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে নির্মিত হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড়।
দোহারে মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ঘর ও জমি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন দোহার উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে দোহার উপজেলা সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, "দোহার উপজেলায় ইতিমধ্যে ১৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ঘর ও ২ শতক জমি প্রদান করা হয়েছে। আগামী ২০ জুন ২০২১ সকাল ১০.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৩৩৪০টি পরিবারকে ঘর ও জমি প্রদান করবেন। ২য় পর্যায়ে দোহারে ৩৪ টি পরিবার ঘর ও জমি উপহার পাবেন। এই কর্মযজ্ঞকে সফল করতে উপজেলা প্রশাসনের সাথে সরাসরি কাজ করছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিগন।
এছাড়াও মাননীয় এম পি ঢাকা-১ জনাব সালমান এফ রহমানের নিজস্ব অর্থায়নে ৪০ টি পরিবার পাবেন এই ঘর। আগামী ২০ জুন দোহার উপজেলার ৩৪ টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ২ শতক জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর,সেলামী ডিসিআর এবং ঘর ও জমি বরাদ্দ দিতে পেরে ধন্যবাদ মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞ উপজেলা প্রশাসন। "
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোহারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied