ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১২:৫৫

বাগেরহাটের মোড়েলগঞ্জ বাজারের এক সময়ের খুদে ব্যবসায়ী মো. আকরাম হাওলাদার (৫০) দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তিনি উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মৃত আবুয়াল হাওলাদারের ছেলে। অর্থের অভাবে যথোপযুক্ত প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় বর্তমানে তার অবস্থা খুবই শঙ্কটাপন্ন। চিকিৎসা নিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

 গেছে, দেড় বছর পূর্বে তার শরীরে ক্যান্সার ধরা পরে।  চিকিৎসা কর‍াতে গিয়ে এখন সর্বস্বান্ত। অর্থের অভাবে ডাক্তারের কাছেও যেতে পারছে না, ওষুধও কিনে খেতে পারছেন না। স্ত্রী ও অবুজ দুই সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে দ্বারে দ্বারে হাত পাততে হচ্ছে। রোগ যন্ত্রণায় খুবই কষ্টের মধ্যে দিনযাপন করছেন।

সহায়-সম্বলহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল আকরাম হাওলাদারকে বাঁচাতে হলে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু এই অর্থের জোগান দেয়া কিভাবে সম্ভব? তার চিকিৎসার ব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে। চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা দপ্তরে আবেদন করেও কোনো সুফল পাননি। স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে।

এমন পরিস্থিতিতে  চিকিৎসার জন্য সমাজের সচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় মানুষটি। হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে হয়তো তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. আকরাম হাওলাদার, সঞ্চয়ী হিসাব নং-০০৪৬১২০০০৭৬৪৯, সাউথ বাংলা এগ্রিকালচার কর্মাসিয়াল ব্যাংক লিমিটেড, মোড়েলগঞ্জ শাখা, বাগেরহাট। মোবাইল : ০১৭২৭-২৬৬৯০৯। 

শাফিন / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত