ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিয়ামতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৩:৩৫
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে দৃশ্যমান যে উন্নয়ন করেছেন, সমালোচকরা শত চেষ্টা করেও বাঙালির মন থেকে তা মুছে ফেলতে পারবে না। সবাই উকিল নিয়োগ দেয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, বাঁচার জন্য। কিন্তু এ দেশের কিছু কুচক্রী মহল বিদেশে লবিস্ট নিয়োগ দিচ্ছে দেশকে ধ্বংস করার জন্য, যাতে দেশে কোনো উন্নয়ন না হয়। ধিক্কার জানাই ওই সমস্ত রাজনৈতিক দলকে। বুধবার (১৬ ফেব্রয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ দপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
 
তিনি আরো বলেন, আগে দেশবাসী ভারতের দিকে তাকিয়ে থাকত। ভারতের গরু ছাড়া দেশে মাংসের চাহিদা পূরণ হতো না। কোরবানির সময় সীমান্ত খুলে না দিলে দেশের মানুষ কোরবানির গরু কিনতে পারত না। কিন্তু এখন সেদিন শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে গরু খামার অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। শুধুমাত্র দুধের চাহিদার কিছুটা ঘাটতি রয়েছে। এখন আমাদের দুধ উৎপাদন বৃদ্ধি করতে হবে।
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী।
 
উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মণ, নূরুল ইসলাম, সরকার কামাল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শাফিন / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল