ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান সেরেকুলের দায়িত্বভার গ্রহণ ও গণসংবর্ধনা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৩:৪৪
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেরেকুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। শুরুতেই বিদায়ী চেয়ারম্যান মো. পয়গাম আলী ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় ইউনিয়নবাসীর পক্ষ থেকে সেরেকুল ইসলামকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
 
নারগুন ইউনিয়নবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে নারগুন ইউনিয়ন আ’লীগের সভাপতি সত্যেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ, চেয়ারম্যান সেরেকুল ইসলাম প্রমুখ।
 
পরে ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় হাজার হাজার জনগণের ফুলেল ভালোবাসায় সিক্ত হন নারগুন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেরেকুল ইসলাম।

শাফিন / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে