ধামরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও যুবকদের সার্টিফিকেট-সম্মানী বিতরণ
ধামরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
একই দিনে ধামরাই উপজেলা যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী বেকার যুবকদের জন্য উদ্যোক্তা সৃষ্টি ও অনলাইন মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনে ৫০ যুবকের মাঝে সার্টিফিকেট ও সম্মানী বিতরণ করা হয়।
অনুষ্ঠান দুটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আ'লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, পৌর কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম জাহান, এমপি সাহেবের পিএস মো. সামছুর রহমান প্রমুখ।
শাফিন / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ