জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আতাউর রহমানসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, কোষাধ্যক্ষ আব্দুল হাই, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর ফরীদি, সাধারণ সম্পাদক আলী হোসেন খান প্রমুখ।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১৯ জন খামারিকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রথম পুরস্কার অর্জন করেন মো. জিনান আহমেদ, দ্বিতীয় তাহির উদ্দীন ও তৃতীয় মো. সেবুল মিয়া।
রদর্শনীতে ১৯ টি স্টলে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, লেয়ার মোরগ, তিতির, কবুতরসহ ওষুধ কোম্পানি ও প্রাণিদের খাদ্যসামগ্রী প্রদর্শন করেন খামারি ও ভেটেরিনারি দোকানের মালিকগণ।
পরে ১৯ জন খামারির হাতে প্রশংসাপত্র ও চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম ও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
শাফিন / জামান
চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন
কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা
আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা
নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি
বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার
দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার
হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা
নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা
মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি
নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
Link Copied