ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খানাখন্দে ভরা সাটুরিয়া-গোপালপুরের রাস্তা


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৬-২০২১ বিকাল ৭:৫৬
খানাখন্দ আর গর্তে ভরা সাটুরিয়া-গোপালপুরের ৭  কিলোমিটার রাস্তা। একটু বৃষ্টি হলেই দুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। তার ওপর দিয়ে কোনো গাড়ি গেলে ময়লা পানি পথচারীদের ভিজিয়ে দিচ্ছে। সেই সঙ্গে সড়কে এ দশার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। তাতে দুর্ভোগ আরো বাড়ছে যাত্রী ও চালকদের। সেই সঙ্গে বৃষ্টির কারণে রাস্তায় বেশকিছু স্থানে জমেছে হাঁটু পরিমাণ পানি। রাস্তা এখন যেন এলাকাবাসীর গোদের ওপরে বিষফোঁড়া!
 
সরেজমিন দেখা যায়, সাটু‌রিয়ার প্রধান সড়‌ক সাটু‌রিয়া বাসস্ট্যান্ড, দরগ্রাম ও গোপালপুর সড়ক‌টি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের প্রায় সব স্থানে ছোট-বড় গর্ত তৈ‌রি হওয়ায় চলাচলে চরম অসুবিধায় পড়েছে উপজেলার হাজারো মানুষ।
 
শুক্রবার  (১৮ জুন)  সরেজ‌মিন দেখা যায়, দীর্ঘ‌দিন ধরে গুরুত্বপূর্ণ এসব সড়ক‌ সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় বৃ‌ষ্টিতে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। কিছু কিছু স্থানে হ-য-ব-র-ল আবস্থা, এমন‌কি সড়ক‌টির বি‌ভিন্ন স্থানে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটেও চলার উপায় নেই।
 
সড়ক‌টির সাটু‌রিয়া বাসস্ট্যান্ড ও সাটু‌রিয়া কলেজ গেট এলাকায় সড়কের পিচ ও খোয়া উঠে গেছে। ফলে রাস্তার বিশাল এলাকাজুড়ে লাখ লাখ গর্তের সৃ‌ষ্টি হয়েছে। সড়কটির কোথাও হাঁটুপা‌নি আবার কোথাও কোমর সমান পা‌নি জমে রয়েছে। দরগ্রাম থেকে গোপালপুর পর্যন্ত প্রায় সব স্থানে ছোট-বড় গর্ত রয়েছে।
 
বিষয়টি নিয়ে সাটুরিয়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ ফ ম তৈয়্যবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনচলাচলের গুরুত্ব উপলব্দি করে সাটুরিয়া-দরগ্রাম রাস্তার টেন্ডার হয়েছে। অপরদিকে দরগ্রাম-গোপালপুর হয়ে সাভার বাজার পর্যন্ত কাজের অর্ডার হয়েছে। খুব তাড়াতাড়িই কাজগুলো শুরু হবে।

এমএসএম / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত