ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে পচা আলু দিয়ে চিপস তৈরি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ১:৩৬

জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের কাজে লাগিয়ে পচা আলু দিয়ে চিপস তৈরি করছেন এক ব্যবসায়ী। উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব চিপস। পচা আলু দিয়ে চিপস তৈরি করা ব্যবসায়ী চকরঘুনাথ গ্রামের আলতাব হোসেন সোনারের ছেলে আনোয়ারুল হক স্বপন। 

সরোজমিন দেখা যায়, ওই গ্রামের হাফিজার ডিলার নামে এক ব্যক্তির চাতালে গন্ধযুক্ত পচা আলু দিয়ে তৈরি করা হচ্ছে চিপস। এসব কাজ করছে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা। পচা আলু পরিষ্কার করা হচ্ছে পাশের এক ডোবার নোংরা পানি দিয়ে। এ কাজের তদারকি করছেন ব্যবসায়ী আনোয়ারুল হক স্বপন নিজেই।

এসব কাজ করা ৪ শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, ২৫ টাকা প্লাস্টিকের ক্যারেট চুক্তিতে তারা এ কাজ করছে। তারা ষষ্ঠ, অষ্টম, নবম ও এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী।

ব্যবসায়ী আনোয়ারুল হক স্বপন সত্যতা স্বীকার করে বলেন, এসব পচা আলু দিয়ে চিপস তৈরি করে আমি ভুল করেছি। এই আলু বৃষ্টির আগে কেনা। যেটুকু ভালো পাওয়া যায় তা দিয়েই কাজ করছি।

স্থানীয় বাসিন্দা ও চাতাল মালিক হাফিজার রহমান ডিলার বলেন, পচা আলু দিয়ে চিপস তৈরির বিষয়টি আমি লক্ষ্য করিনি। এটি খুব খারাপ একটি কাজ। ব্যবসায়ী আনোয়ারুল হক স্বপনের সাথে কথা বলে পচা আলু দিয়ে চিপস তৈরি বন্ধ করে দেয়া হবে। 

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ররুহুল আমিন সরকার বলেন, পচা আলু থেকে তৈরি চিপস খেলে ফুড পয়জনিং, ডায়েরিয়া, বদ হজম, আমাশয়, বমি হওয়ার ব্যপক সম্ভাবনা থাকে। এছাড়াও পচা আলুতে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়া কিডনিও নষ্ট করতে পারে।

এসব বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন উপজেলার বিভিন্ন স্তরের সচেতন মহল।

শাফিন / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ