ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মানবতার কল্যাণে গৌতম বুদ্ধের বাণী অনুসরণ করতে হবে


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৮-৬-২০২১ রাত ৮:২৭

বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের সাধারণ সভা শুক্রবার (১৮ জুন) পটিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মাস্টার সন্তোষ বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন।

বিশেষ অতিথি ছিলেন সীমান্ত বড়ুয়া সীমাজু। সৈকত বড়ুয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিকাশ বড়ুয়া, রনি বড়ুয়া চৌধুরী, লিটন কুমার বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া, শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া, মহিলানেত্রী রূপান্তি বড়ুয়া, রবিন বড়ুয়া, আশীষ বড়ুয়া, রাজীব বড়ুয়া, আকাশ বড়ুয়া, পলাশ বড়ুয়া, টুটুল বড়ুয়া। 

সভায় বক্তারা বৌদ্ধ ধর্মের মূল মর্মবাণী হচ্ছে মানবতার কল্যাণ। গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্য, মৈত্রীর বাণী অনুসরণের মাধ্যমে নিজেদের জীবন পরিচালনা করার আহ্বান জানান। 

সাধারণ সভা শেষে সর্মসম্মতিক্রমে বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার সন্তোষ বড়ুয়া, লিটন কুমার বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া ও মাস্টার প্রতাপ কান্তি বড়ুয়া একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে কমিটিতে পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটনকে আহ্বায়ক ও সীমান্ত বড়ুয়া সীমাজু, বিকাশ বড়ুয়া, সৈকত বড়ুয়া, রনি বড়ুয়া চৌধুরী, রাজীব বড়ুয়া ও রূপান্তি বড়ুয়াকে যুগ্ন-আহ্বায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। 

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস