ফরিদপুরের পুণ্যস্নানে হাজারো মানুষের ঢল
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত কয়ড়া কালীমন্দির ঘেঁষে প্রবাহিত চন্দনা-বারাসিয়া নদীতে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান ও নানা আয়োজনের পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী মেলা। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ মেলা। প্রতি বছরের মতো এবারো নানা আয়োজনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের অন্যতম পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।
মাঘী পূর্ণিমা তিথিতে এ পুণ্যস্নানের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করে নিজেদের পাপ মোচন করেন ভক্তরা। বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নামে। এই তীর্থস্নানে প্রতি বছর সহস্রাধিক মানুষ অংশ নেন বলে জানা যায়।
কররা কালীমন্দিরের পুরোহিত জানান, গঙ্গাস্নানের অংশ হিসেবে কুমার নদের এ ঘাটে পবিত্র হতে এ স্নান করা হয়। মা গঙ্গা মন্ত্র, আসমান, সূর্যাগ্য মন্ত্র এরকম নানা মন্ত্র পাঠ করা হয়।
বোয়ালমারী থেকে আসা মুক্তি সাহা জানান, আমি প্রায় ২০ বছর ধরে স্নান করতে এখানে আসি।
কয়রা কালীমন্দির কমিটির সভাপতি সুভাষ সাহা জানান, এখানকার পূণ্যস্নান শত শত বছরের পুরোনো ঐতিহ্য। ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে পূণ্যার্থীরা এখানে আসেন।
শাফিন / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা