ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে কোতোয়ালি থানার অভিযানে জুয়াড়িসহ গ্রেফতার ১০


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৭:৫
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে জুয়াড়ি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করে পুলিশ।
 
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে জুয়ামুক্ত নগরী গড়া এবং আইনশৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করেছে।
 
এর মাঝে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে জুয়া খেলারত অবস্থায় তিন জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো- বাতেন, রুহুল আমিন ও নুরুজ্জামান। তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
 
এছাড়া এসআই মো. শাহজালাল, এসআই আশিকুল হক, এসআই শাওন চক্রবর্তী, এসআই আশিকুল হাসান, এএসআই রুহুল আমীন, এএসআই হযরত আলী, এএসআই আমিনুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে জিআর ও সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো ৭ আসামিকে গ্রেফতার করে।
 
তারা হলো- কাঠগোলার আজিজুল ইসলাম, আকুয়া দক্ষিণপাড়ার শাহিদ মিয়া, বাড়েরা তেঁতুলতলার মাহমুদুল হাসান, উইনার পাড়ের মোশারফ হোসেন, উজান ঘাগড়ার মনিরুজ্জামান মনির, আকুয়া দক্ষিণপাড়ার হুমায়ুন কবির, উজান ঘাগড়ার শহিদুজ্জামান ওরফে শহিদ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
 
এর আগে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শাফিন / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য