ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রমজানে টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার : বাণিজ্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৭:১৯

আসন্ন রমজানে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চেষ্টা করছি, যাতে কম মূল্যে মানুষ নিত্যপণ্য কিনতে পারে। রমজানে টিসিবি এবং ওএমএস’র মাধ্যমে এক কোটি পরিবারকে সহযোগিতা দেওয়া হবে। আমাদের প্ল্যান ছিল ৫০ লাখ মানুষকে (টিসিবির মাধ্যমে) সুবিধা দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হেদায়তুল্লাহ রণ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে