ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং আর নেই


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২১ সকাল ৯:২৭

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ৩০ দিনের মাথায় মারা গেলেন ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। তিনি প্রথম কোনো ভারতীয় দৌড়বিদ হিসেবে কমওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করেন।

শুক্রবার পিজিআইএমইআর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

মিলখা সিংয়ের ছেলে গল্ফার জীব মিলখা সিং ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৫ দিন আগে মারা গেছেন মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

হাসপাতালের পক্ষ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে মিলখা সিংয়ের মৃত্যুর খবর জানানো হয়। এতে বলা হয়, ‘কিংবদন্তি ভারতীয় স্প্রিন্টার মিলখা সিং করোনা আক্রান্ত হয়ে গত ৩ জুন চণ্ডীগড় পিজি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ১৩ জুন পর্যন্ত তার করোনার চিকিৎসা চলে।

করোনা নেগেটিভ হওয়ার পর তাকে করোনা ইউনিট থেকে মেডিকেল আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তবে মেডিকেল টিমের সবরকম চেষ্টা সত্ত্বেও তাকে ফেরানো যায়নি। সাহসী লড়াইয়ের পর ১৮ জুন রাত ১১টা ৩০ মিনিট নাগাদ হাসপাতালেই পরলোক গমন করেন তিনি।’

সাবেক সেনা সদস্য মিলখা সিং ভারতকে বহু গৌরব এনে দিয়েছেন। এশিয়ান গেমসে ৪ বার সোনা জিতেছিলেন। ১৯৫৮ সালে তিনি কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন। আর ১৯৬০ সালের রোম অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছিলেন। এছাড়া ১৯৫৬ এবং ১৯৬৪ সালে তিনি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড