মার্চে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে ৮ দিন বিঘ্ন ঘটতে পারে
মার্চে সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে আট দিন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
এতে বলা হয়েছে, ৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ৭ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে। ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১০ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে। ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে। ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে। ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১২ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ১০ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে। ১৪ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৫ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
পদার্থবিজ্ঞানে ব্যতিচার বলতে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে তৈরি নতুন তরঙ্গের বিস্তারের পর্যায়ক্রমিক হ্রাস-বৃদ্ধিকে বোঝানো হয়।
আলো, শব্দ, বেতার তরঙ্গ কিংবা পানির উপরিতলসহ যেকোনো তরঙ্গে ঘটতে পারে ব্যতিচার। সৌর ব্যতিচারের সময় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বিঘ্নিত হয়।
প্রাকৃতিক কারণে সৃষ্ট এই সাময়িক বিঘ্নের জন্য আগেভাগেই দুঃখ প্রকাশ করেছে বিএসসিএল।
জামান / জামান
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস
অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?
জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়