ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

স্লোভাকিয়াকে হারিয়ে শীর্ষে সুইডেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২১ সকাল ৯:৩০

সুইডেনের বিপক্ষে বল পজিশনে এগিয়ে থেকেও একটি শটও লক্ষ্যে নিতে পারলো না স্লোভাকিয়া। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে শুক্রবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সুইডেন। পেনাল্টিতে পাওয়া এক গোলে গ্রুপে শীর্ষে উঠে গেছে সুইডিশরা।

সফল স্পট কিকে দলকে জয়ের রাস্তা গড়ে দেন এমিল ফর্সবার্গ। ম্যাচের প্রথমার্ধে দুই দলই প্রায় সমানে সমান ছিল, কিন্তু গোলমুখ খুলতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণে কিছুটা এগিয়ে যায় সুইডেন। আর বারবার আক্রমণে ভাগ্যদরজাও খুলে যায় তাদের।

৭৭ মিনিটে ডি-বক্সে সুইডিশ ফরোয়ার্ড রবিন কোয়াইসনকে আটকাতে গিয়ে বিপজ্জনক জায়গায় ফাউল করে বসেন দুব্রাকভা। পেনাল্টি পায় সুইডেন। সেই পেনাল্টি থেকে গোল করার সুযোগ মিস করেননি ফর্সবার্গ।

স্লোভাকিয়া গোলরক্ষক অবশ্য ঠিকদিকেই ঝাপিয়ে পড়েছিলেন, কিন্তু বলের নাগাল পাননি। শেষ পর্যন্ত ওই পেনাল্টি গোলই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে সুইডেন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড