ইয়ামাহা আনল নতুন বাইক
জাপানের জনপ্রিয় বাইক নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা বাজারে নতুন বাইক আনল। মডেল ইয়ামাহা এফজেড-এক্স। সম্প্রতি ভারতের বাজারে এই বাইক বিক্রি শুরু হয়েছে।
ইয়ামাহা বলছে তাদের নতুন মডেল নিও-রেট্রো বাইক। হাই রোডে বিশেষ করে লং ড্রাইভের জন্য একেবারে আদর্শ এই বাইক। পুরোনো ধাঁচে নতুন ফিচারে ভরপুর ইয়ামাহা এফজেড-এক্স।
নতুন জেনারেশনের বাইককে টেক্কা দিতে সক্ষম এই বাইক।
এই বাইকে রয়েছে ১৪৯ সিসির ইঞ্জিন। সিঙ্গল সিলিন্ডার। সঙ্গে থাকছে ফোর স্ট্রোক ও ২- ভালভ।
বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক। পিন পয়েন্ট ব্রেকিংয়ের সঙ্গে সুপার স্টেবিলিটি রয়েছে।
দুজনের সিট রয়েছে। সেটি আরামদায়ক বলে দাবি ইয়ামাহার।
ব্লক প্যাটার্ন টায়ার দেয়া হয়েছে এতে। ফলে ব্যস্ত রাস্তা হোক বা হাইওয়ে সব প্রতিকূলতা সইতে পারবে এই টায়ার। পাশাপাশি ভেজা রাস্তাতেও স্কিড করার সম্ভাবনা নেই বলে দাবি বাইক নির্মাতা সংস্থার। এই বাইকে টেলিস্কোপিক সাসপেনশন এবং ফ্রন্ট ফর্ক বুটস রয়েছে।
বাইকে থাকছে বিআই-ফাংশনাল হেড লাইট, এবং ডিআরএল। ফলে রাতের অন্ধকার হোক বা কুয়াশা বাইক চালাতে সুবিধা হবে।
স্লিক এলইডি টেইল লাইট রয়েছে এতে। পিছনের জন যাতে ভালভাবে ধরে বসতে পারে তার জন্য থাকছে গ্র্যাব হ্যান্ডেল।
বাইকে রয়েছে স্টাইলিশ এলসিডি ইনস্ট্রুমেন্ট স্ক্রিন।
তিনটি রঙের মিশ্রণে বাইকটি পাওয়া যাবে। ভারতে দাম ১ লাখ ১৯ হাজার ৮০০ রুপি।
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের