নাঙ্গলকোটে ১৩ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা
কুমিল্লার নাঙ্গলকোটে অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামীর ধর্ষণে অপর এক স্কুল পড়ুয়া শিশু ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষক হায়াতুন নবী হতু উপজেলার হেসাখাল পূর্ব পাড়া ভেন্ডার বাড়ীর এনায়েত উল্লাহর ছেলে। ধর্ষণের ঘটনা জানা জানি হওয়ার পর পরিবারের জেরার মুখে ধর্ষক হায়াতুন নবী হতু ধর্ষণের ঘটনা স্বীকার করেছে বালে জানান স্থানীয় সমাজপতিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেসাখাল গ্রামের পূর্ব পাড়ার ভেন্ডার বাড়ীর এনায়েত উল্লাহর ছেলে ওয়ার্কসপ মেস্ত্রী হায়াতুন নবী হতু গত এক বছর পূর্বে বিবাহ করে। তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা । হায়াতুন নবী হতু গত ৭ মাস পূর্বে একই গ্রামের ১৩ বছরের এক শিশুকে তার বাবার ফসলি জমিতে একা কাজ করতে দেখে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দেয় বলেও জানান ধর্ষিতার মা। ধর্ষিতা প্রাণভয়ে বিষয়টি কাউকে জানায়নি। পরে গত ১৫ দিন পূর্বে ধর্ষিতার মা তার মেয়ের শারীরিক পরিবর্তন দেখে জানতে চাইলে সে হায়াতুন নবী হতুর হাতে ধর্ষণের বিষয়টি জানায়। ধর্ষিতার পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। ঘটনা জানাজানি হলে সামাজিকভাবে ধর্ষক হতুকে জিজ্ঞাসা করলে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে।
ধর্ষিতা শিশুর মা বলেন, আমার মেয়েকে আমাদের ফসলি জমিতে জোরপূর্বক ধর্ষণ করে হত্যার হুমকি দেয় হায়াতুন নবী হতু। এখন আমার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ।
ধর্ষণে অভিযুক্ত হায়াতুন নবী হেতুর মা বলেন, ওই মেয়েরা সবগুলো বোন খারাপ। তাদের কাছে সব সময় বিভিন্ন স্থান থেকে অনেক পুরুষ আসে। তারা এখন ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে।
অভিযুক্ত হতুর চাচা শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। এখন আমরা এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজপতিদের নিয়ে বসে সমাধান করার চেষ্টা করছি। সিদ্ধান্ত হওয়ার আগে আমি কিছু বলতে পারব না।
এ ব্যাপারে হেসাখাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, বিষয়টি জেনেছি। একটি মিটিংয়ে আছি, আপনাদের সাথে পরে কথা বলব।
এমএসএম / জামান
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান