ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় ভ্যাকসিন না নিয়েও পেলেন ‘গ্রহণের সার্টিফিকেট’


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২২ দুপুর ৩:৩৬

কোভিড-১৯-এর ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন পাবনার সুজানগর উপজেলার আব্দুর রাজ্জাক ও মোছা. হাসিনা খাতুন। প্রায় ৭ মাস আগে এই রেজিস্ট্রেশন করলেও ভ্যাকসিন না নিয়েও এরই মধ্যে তারা পেয়ে গেছেন ‘গ্রহণের সার্টিফিকেট’।

মোবাইলে আসা নাম্বার দিয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করেন তারা। এতে দেখা যায়, তাদের ভ্যাকসিন দেয়া হয়ে গেছে। আছে ভ্যাকসিন গ্রহণের তারিখও। অনেকটা অবাক হয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তা দেখে বিভ্রান্তির মধ্যে পড়েন ভ্যাকসিন প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

ভ্যাকসিন না নিয়েও সার্টিফিকেট পাওয়া আব্দুর রাজ্জাক সুজানগর পৌরসভার ৩নং ওয়ার্ডের ভবানীপুর (কাঁচারীপাড়া) এলাকার মৃত বেলায়েত আলী প্রামাণিকের ছেলে এবং অপরজন হলেন একই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী মোছা. হাসিনা খাতুন।

গ্রহণের সার্টিফিকেটে আব্দুর রাজ্জাকের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের তারিখ ০৯-০৮-২০২১ এবং দ্বিতীয়  ডোজ গ্রহণের তারিখ ০৯-১০-২০২১ উল্লেখ করা হয়েছে। মোছা. হাসিনা খাতুনেরও কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণের তারিখ ০৯-০৮-২০২১ এবং দ্বিতীয় ডোজ গ্রহণের তারিখ ০৯-১০-২০২১ উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিতে আসেন আব্দুর রাজ্জাক ও হাসিনা খাতুন। ভ্যাকসিন গ্রহণের জন্য পূর্বের করা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে হাসপাতালে ভ্যাকসিন প্রদানের নির্ধারিত বুথে এসে বিভিন্নজনের সঙ্গে কথা বলতে দেখা যায় তাদের।

অভিযোগ করে আব্দুর রাজ্জাক বলেন, গত বছরের আগস্ট মাসের ৭ তারিখে ভ্যাকসিন গ্রহণের জন্য তিনি এবং তার স্ত্রী রেজিস্ট্রেশন করেন অনলাইনে। মোবাইলেও মেসেজ আসে। কিন্তু পারিবারিক নানা ব্যস্ততার কারণে আমাদের ভ্যাকসিন নেয়া হয়নি। বৃহস্পতিবার সকালে ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট দিয়ে দেখেন কার্ডে ভ্যাকসিন গ্রহণের দিন-তারিখ উল্লেখ রয়েছে। পরে কার্ডের নাম্বার নিয়ে অনলাইনে গিয়ে দেখা যায় ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মো. শাকিল জানান, এ ধরনের ঘটনা একাধিক ব্যক্তির ক্ষেত্রেই ঘটেছে বলে আমি জানতে পেরেছি। এটি ওয়েবসাইটের সমস্যা। তবে এ ধরনের ঘটনা যাদের ক্ষেত্রে ঘটেছে তাদের রেজিস্ট্রেশন কার্ডে হাতে লিখে সংশোধন করে একই রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেয়া হবে।

এ ব্যাপারে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, এটি সার্ভারের সমস্যা। নিউজ করার মতো এমন কিছু নয়।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা