ফরিদপুরের সালথায় ইজিবাইকচালক নিখোঁজ
ফরিদপুরের সালথা উপজেলায় এক ইজিবাইকচালক নিখোঁজ হয়েছেন। ওই চালকের নাম আব্দুল আলি মাতুব্বর (৩৫)। তিনি উপজেলার শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে।
ইজিবাইকচালক নিখোঁজের ঘটনায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর সালথা থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছে নিখোঁজের পরিবার, যার নং ৭৭৯।
অনুসন্ধানে জানা যায়, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি শৈলডুবি থেকে ইজিবাইক নিয়ে বের হন আব্দুল আলী। পরে সারাদিন শেষে রাতে বাড়িতে না ফেরায় তার মুঠোফোনে যোগাযোগ করে তার পরিবার। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তার আর খোঁজ মিলছে না। নিখোঁজের পর থেকে পরিবার আতঙ্কে রয়েছে।
ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, ওই ইজিবাইকচালকের পরিবার সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা