ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের অভিযোগ, পুলিশি বাধায় নির্মাণকাজ স্থগিত
নওগাঁর ধামইরহাটে আদালত কর্তৃক ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উমার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটলে থানা পুলিশ বিষয়টি জানতে পেরে নির্মাণকাজ স্থগিত করে দেয়।
বাদী আব্দুল মান্নানের বর্ণনামতে জানা গেছে, ২০১১ সালে দুর্গাপুর গ্রামের আজিমুদ্দীনের ছেলে আব্দুল মান্নান তার নানা আজিম উদ্দীনের কাছ থেকে ৫৮ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমিতে ২০১৬ সাল পর্যন্ত দখলে থাকার পর দ্বন্দ্ব সৃষ্টি হলে ২০১৬ সালে ধামইরহাট সহকারী জজ আদালত, নওগাঁয় ৭২/১৬ নং মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও সম্প্রতি ১৪৪ ধারা জারি করে আদালত। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে ১৭ ফেব্রুয়ারি বিবদমান জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে পুলিশ আদালতের নির্দেশনামতে নির্মাণকাজ ১৮ ফেব্রুয়ারি স্থগিত করে দেয়।
অভিযোগের বিষয়ে বিবাদী রুহুল আমিনের ছেলে মাহবুব হোসেন মাবুদ জানান, জমির মূল মালিক বাদীর নানা আজিম উদ্দীনের নিকট থেকে ওবায়দুল হক চৌধুরী ১৯৭৫ সালে ২৭ শতক জমি ক্রয় করলে আমার বাবা রুহল আমিন ১৯৭৮ সালে ওবায়দুল হক চৌধুরীর নিকট থেকে ২২ শতক ও ২০০৯ সালে আরো ৫ শতক জমি ক্রয় করে দখলে রাখি। কিন্তু বাদী ২০১১ সালে বিবদমান জমির সংশ্লিষ্ট দাগের ৫৮ শতক জমি কিনে নেয় এবং আমাদের দখলের উক্ত ২৭ শতকে আসার চেষ্টা করে ব্যর্থ হয়। স্থানীয় দরবার শালিসেও তারা কোনো দলিল দেখানে পারেনি।
তবে অভিযোগকারীর সহদোর আব্দুল হাই সিদ্দিক সাবু জানান, যেহেতু উভয়পক্ষেরই দলিল সৃষ্টি হয়েছে, আমরা চাই কাগজপত্রদৃষ্টে প্রকৃত যে জমির মালিক সে দখলে থাক, আমরা কোনো দ্বন্দ্ব চাই না, শান্তি চাই।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কারী জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়নে আমরা ঘটনাস্থলে থানা পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ স্থগিত করেছি। বাকি সমাধান তদন্তসাপেক্ষে ও আদালতেই হতে পারে।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন