ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ময়লার স্তূপ থেকে উদ্ধার নবজাতককে দেখতে হাসপাতালে উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রী


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৯-২-২০২২ সকাল ৯:৫৪

ভালোবাসা দিবসের দিনে লালমনিরহাট পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে জীবিত উদ্ধার নবজাতক কন্যা শিশুর সহযোগীতায় এগিয়ে এসেছেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও তার সহধর্মীনী নুরুন্নাহার বেগম লিজা। বর্তমানে শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন।

নবজাতকটিকে উদ্ধার করা এসআই মো. রফিকুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য নবজাতক ওয়ার্ডে পাঠায়।

১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও তার স্ত্রী নুরুন্নাহার বেগম লিজা হাসপাতালের নবজাতক ওয়ার্ডে যান।এবং উদ্ধার হওয়া সেই শিশুটির সার্বিক খবর নেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুর দায়িত্বে থাকা চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাদের সাথে চিকিৎসা বিষয়ে কথা বলে শিশুটির বর্তমান প্রয়োজনীয় সকল উপকরণ তাদের হাতে তুলে দেন।

শিশুর প্রয়োজনীয় সকল উপকরণ হস্তান্তর করার বিষয়ে চেয়ারম্যানের শুভাকাঙ্ক্ষীগন জানান এতিম এই শিশুটিকে পরম মমতায়,মাতৃস্নেহে আদর বুলিয়ে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মিনী লিজা জামান।পিতা মাতার স্নেহ বঞ্চিত শিশুটিকে কোলে নিয়ে তার সাথে মায়ের ভাষায় আলাপচারিতা ব্যস্ত সময় পার করেন তিনি। শিশুর পরিচর্যার দায়িত্বে থাকা কমকর্তাদের আন্তরিকতা দেখে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দম্পতি।

ভালোবাসা দিবসের দিনে উদ্ধার হওয়া সেই কন্যাশিশুটিকে অনেকে দত্তক নিতে প্রশাসনের দারস্থ হলেও বর্তমানে সার্বিক পরিস্থিতি ও সহযোগিতায় এগিয়ে আসেননি তারা। তবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তার সহধর্মিণী শিশুটির সহযোগিতায় এগিয়ে আসায় উপজেলা জুড়ে সকলের প্রশংসা কুড়াচ্ছেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, ১৪ ফেব্রুয়ারি সকালে উদ্ধার হওয়া নবজাতক বর্তমানে সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন। আমরা চেষ্টা করছি নবজাতকের পরিচয় জানার। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যদিও অনেকেই নবজাতক শিশুটিকে দত্তক নেয়ার জন্য বলছেন।

 

জামান / জামান

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ