ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এরিকসেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২১ সকাল ৯:৫৭

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

গত ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটের সময় হার্ট অ্যাটাক করে মাঠেই লুটিয়ে পড়েছিলেন এরিকসেন। বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিলেন তিনি। মাঠের মধ্যেই সিপিআর ও ডিফাইব্রিলেটরের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করা হয়।

তবে পরবর্তী পরীক্ষানিরীক্ষা ও যথাযথ চিকিৎসার জন্য কোপেনহেগেনের রাইয়োহস্পিটালেটে ভর্তি করা হয় তাকে। সেখানে ছয়দিন চিকিৎসা নেয়ার পর শুক্রবার বাড়ি ফিরেছেন এ তারকা মিডফিল্ডার।

বাড়িতে যাওয়ার আগে ডেনমার্ক জাতীয় দলের অনুশীলনেও ঘুরে এসেছেন এরিকসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

তারা লিখেছে, ‘একটি সফল অপারেশনের পর আজ (শুক্রবার) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। তিনি আজ হেলসিনরে জাতীয় দলের সঙ্গেও দেখা করেছে। সেখান থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি চলে গেছেন তিনি।’

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে এক বার্তায় এরিকসেন বলেছেন, ‘অতুলনীয় সমর্থন ও সাহস যোগানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এগুলো আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। অপারেশন ভালোভাবে হয়েছে এবং আমিও এখন বেশ ভালো আছি।’

এসময় এরিকসেন জানিয়েছেন রাশিয়ার বিপক্ষে ডেনমার্কের পরের ম্যাচ থেকেই প্রিয় দলের জন্য গলা ফাঁটাবেন তিনি। এখনও পর্যন্ত খেলা দুই ম্যাচেই হেরে গেছে ডেনমার্ক। রাশিয়াকে হারাতে পারলে টিকে থাকবে শেষ ষোলোতে খেলার সম্ভাবনা।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড