ইমরুল বলেছিলেন, ‘তুই পারবি’
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১০ রান। হাতে ৩ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন পরিস্থিতিতে ম্যাচ থাকে ব্যাটিং দলের পক্ষে। তবে ফাইনাল ম্যাচের চাপ নিতে পারেননি ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা। সফল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আরও নির্দিষ্ট করে বললে বলতে হয়- সফল পেসার শহিদুল ইসলাম। ৮ রান দিয়ে ১ রানের রোমাঞ্চকর জয় এনে দেন কুমিল্লাকে।
ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস জানালেন, শহিদুলের প্রতি আস্থা ছিল তার। শেষ ওভারে এই পেসারের হাতে বল তুলে দিয়ে ইমরুলের টোটকা ছিল- বিদেশিদের ওপর আস্থা রাখতে চান না।
ফাইনাল জয়ের পর ট্রফি হাতে ইমরুলে বলেন, ‘আমি ওকে (শহিদুল) বলেছিলাম- মানুষের জীবনে হিরো হওয়ার সুযোগ সবসময় আসে না। আমি বলেছিলাম- তুই পারবি। বিদেশিদের ওপর আস্থা রাখতে চাই না। আমি চাই তুই এই ম্যাচ জেতা। বলে যেভাবে নির্দেশনা দিয়েছিলাম কোন বল কীভাবে করতে হবে, ও ঠিক তাই করেছে। যার জন্য আমারও সিদ্ধান্ত নিতে, ফিল্ডিং সেটআপ করতে সুবিধা হয়েছে।’
যোগ করেন ইমরুল, ‘১ বলে ৮ রান প্রয়োজন হলে ভিন্ন কথা। ১ বলে লাগতো ৩ রান, যেকোনোভাবে খেলা বের হয়ে যেতে পারে। লাস্ট ডেলিভারি খুব ভালো জায়গায় করেছিল। আমিই ওকে বলেছিলাম। ফিল্ডিং সেটআপ অফ স্টাম্পের বাইরে করেছি। আমি চাই তুমি এই বলটাই করবা। ওটাই করেছে।’
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম