মুদ্রার এপিঠ-ওপিঠ দেখার কারণ ‘চাপ দিতে না পারা’
কয়েক দিন আগেই ভারতের বিপক্ষে দারুণ এক সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবার তারা দেখেছে মুদ্রার উল্টোপিঠও। ক্রাইস্টচার্চে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরেছে ইনিংস ও ২৭৬ রানে। যদিও কোয়ারেন্টাইন বাধ্যবাধকতা ও প্রস্তুতি ম্যাচ খেলতে না পারাসহ নানা সংকট ছিল। তবুও এই ম্যাচের পর কোনো ধরনের অযুহাত দাঁড় করালেন না প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।
একমাত্র ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করেছে ৪৮২ রান। অথচ প্রোটিয়ারা নিজেদের দুই ইনিংসে অলআউট হয়েছে ৯৫ ও ১১১ রানে। বোলারদের পারফরম্যান্সেই বেশি হতাশ এলগার। ১১৭ ওভার বল করে তারা যেখানে ১৫ ওভার মেডেন করেছেন, নিউজিল্যান্ড ৯১ ওভারের মধ্যে ২৮ ওভার করেছে।
প্রতিপক্ষকে চাপ দিতে না পারায় বোলারদের দায় দিয়ে তিনি বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক অধিনায়ক হিসেবে উইকেটের দুই দিক থেকেই বল মারতে দেখা। এটার জন্য আপনি ফিল্ডিং সেট করতে পারবেন না। এটা স্কিল ও প্রয়োগের ব্যাপার। আমি বলব না এটা স্নায়ুর কারণে। আমরা খেলাটার অনেক গভীরে গিয়েছিলাম। স্নায়ুর চাপ আমাদের ভেতর ছিল না।’
‘চাপ তৈরিটা খুবই কঠিন যখন উইকেটের দুই দিক থেকেই রান হবে। ছেলেরা অনেক বেশি চেষ্টাও করছিল। আপনি যত বেশি চেষ্টা করবেন, তত বেশি ব্যর্থও হবেন। এটাই হয়তো হয়েছে, কিন্তু অজুহাত দিচ্ছি না।’
কোনো অজুহাতও দিতে চাননি এলগার, ‘কোয়ারেন্টাইনকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমরা এখানে দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমাদের ম্যাচের আগে জ্বলে উঠতে হবে। যদিও কোয়ারেন্টাইনকে অজুহাত দেখাই, এটা খুব দুর্বল হয়।’
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কোনো ইনিংসেই ভালো করতে পারেননি। এর মধ্যেও আলাদা এইডেন মার্করাম। গত ১০ টেস্ট ইনিংসে তার গড় ৯.৭। এলগার বলছেন, অনেক বেশি চেষ্টা করছেন মার্করাম। একটা ভালো ইনিংস সবকিছু বদলে দিতে পারে বলেও বিশ্বাস তার।
এলগার বলেন, ‘আমরা জানি সে মানসম্পন্ন খেলোয়াড়। তার আশেপাশে ঘিরে থাকা সবকিছু দূরে সরিয়ে দিতে মার্করামের একটা ইনিংস দরকার। এটাও খুব বেশি চেষ্টার ফলই। মিডিয়ায় তার ব্যাপারে যেসব কথা বলা হচ্ছে, আশা করি নির্বাচকদের সঙ্গেও হবে। তাকে নিয়ে কথা হওয়া যৌক্তিক। অতিরিক্ত চেষ্টা থামাতে হবে। এমনিতে সে একজন ঈশ্বরপ্রদত্ত প্রতিভা, একটা বড় ইনিংস সবকিছু দূরে ঠেলে দেবে।’
শাফিন / শাফিন
দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া
‘আমি শুধু বাড়ি ফিরতে চাই’
বিশ্বকাপ নিরাপত্তা নিয়ে ফিফার সঙ্গে বৈঠক করেছে মেক্সিকান কর্তৃপক্ষ
জাতীয় দলের বিপক্ষে অল স্টারের হয়ে খেলবেন সৌম্য-নাঈম
খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক
মধ্যপ্রাচ্যে সংঘাত, ট্রাম্পের ‘ডোন্ট কেয়ার’ মনোভাব ও বিশ্বকাপ ঝুঁকি
বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা
পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি
ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে জহির
চীনের বিপক্ষেও হাই লাইন ডিফেন্স!
ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়
ইরান যুদ্ধ : সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক