সমর্থকদের আচরণে কষ্ট পেয়েছেন পিকে
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে অনেক মৌসুম পর ইউরোপা লিগে খেলতে হচ্ছে বার্সেলোনাকে। এখানেও খুব একটা ভালো করতে পারছে না দলটি। নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। সমর্থকরাও তাই স্বাভাবিকভাবেই অখুশি, ম্যাচ চলাকালীন সময়েই চিৎকার করে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন তারা।
বার্সেলোনা তারকা জেরার্ড পিকে এতে কষ্ট পেয়েছেন। বিশেষত ম্যাচ চলাকালীন দর্শকদের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করেননি তিনি। নেপোলির বিপক্ষে ম্যাচটিতে ফেরান তোরেসের একমাত্র পেনাল্টি গোলে জয় পায় বার্সেলোনা। তবুও সমর্থকদের ধুয়ো শুনে হতাশ পিকে।
তিনি বলেছেন, ‘সমর্থকদের নিজেদের অনুভূতি জানানোর স্বাধীনতা আছে। কিন্তু যখন আপনি খেলবেন, তখন ধুয়ো ভালো কিছু না। আমি বুঝতে পারছি তারা বিরক্ত কিন্তু ম্যাচশেষে তারা সেটা জানালে আমরা পছন্দ করতাম। ধুয়ো ম্যাচের সময় দেওয়া গুরুত্বপূর্ণ না কারণ এটা বিভ্রান্তিকর। সমর্থকদের পাশে না পাওয়াটা কষ্টের।’
রোনাল্ড কোম্যানের অধীনে কোপা দেলরে জিতেছিল বার্সেলোনা। এরপর আর কোনো শিরোপা জিততে পারেনি তারা। এবার কোপা দেলরে থেকে ছিটকে গেছে, লিগ দৌড়েও আছে অনেকটা পিছিয়ে। তাদের শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ ইউরোপা লিগে। পিকেও মনে করছেন, তাদের পক্ষে জেতা সম্ভব।
তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে আমরা এটা জিততে পারি। এভাবে খেললে আমরা ইউরোপা লিগ জিততে পারবো। যদি দ্বিতীয়ার্ধেও আমরা একই রকম সুযোগ তৈরি করতে পারতাম, তারা তাহলে পিছিয়ে পড়তো। আমরা ট্রফিটা জিততে চাই।’
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম