পাটুরিয়ার ১ ও ২ নং ফেরিঘাট
নদীতীর ও সরকারি জমি দখল করে বালুর ব্যবসা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ১ ও ২ নং ফেরিঘাটের সরকারি জমি দখল করে বালুর ব্যবসা করা হচ্ছে। একইসঙ্গে ফেরিঘাট থেকে দাসকান্দি পর্যন্ত যমুনা নদীতীর দখল করে একাধিক বালুর লিক তৈরি করা হয়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিআইডব্লিটিএ সূত্র জানায়, পাটুরিয়া ২ নং ফেরিঘাটটি বর্তমানে বন্ধ রয়েছে। আর ১ নং ফেরিঘাট দিয়ে মাঝে মাঝে দু’একটি ফেরি চলাচল করে। এ সুযোগ কাজে লাগিয়ে নদীর সীমানার খাসজমি ও ফেরিঘাটের সংযোগ সড়কে টোং দোকান নির্মাণ করে বালুর ব্যবসা করছেন প্রভাবশালীরা।
বালু ব্যবসায়ীরা বলছেন, এটা সরকারি জমি নয়, ব্যক্তি মালিকানা জমি। তবে সরকারি জমি দখল করে যেখানে বালুর ব্যবসা করা হচ্ছে, সেখানে নদীর সীমানা পিলার (ফোরশোর পিলার) স্থাপন করা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২ নং ফেরিঘাট সংলগ্ন সড়কে “মেসার্স দুলাল ট্রেডিং কর্পোরেশন” নামে সরকারি জমি দখল করে বালুর ব্যবসা করছেন সিরাজুল ইসলাম, আওলাদ ও রউফ। ১ নং ফেরিঘাট সংলগ্ন সড়কে “মেসার্স জিন্দাশাহ বালু ভান্ডার” নামে বালুর ব্যবসা করছেন মিলন কাজী, তার ভাই আরিফ কাজী, লুৎফর রহমান ও সাইদুর। ধুতরাবাড়ী এলাকায় যমুনা নদীর তীর দখল করে বালুর ব্যবসা করছেন মোয়াজ্জেম হোসেন ও রাসেল মোল্লা নামে দুই ব্যক্তি। তাদের বালু ভান্ডারের নাম “পদ্মা-পাকশী সেন্ড’স পয়েন্ট’। পাটুরিয়া ফেরিঘাটের রিজার্ভ ট্রাক টার্মিনাল এলাকায় সরকারি জমি দখল করে বালুর ব্যবসা করছেন সুজন ও সাইদুর নামে দুই ব্যক্তি।
বালু ব্যবসায়ীরা বলছেন, যেখানে তারা বালুর ব্যবসা করছেন সেটি সরকারি জমি নয়, ব্যক্তি মালিকানা জমি। জমি মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে বালুর ব্যবসা করছেন তারা।
পদ্মা-পাকশী সেন্ড’স পয়েন্ট- এর মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয় রাসেল মোল্লার জমি ভাড়া নিয়ে ও তাকে ব্যবসায়িক অংশীদার রেখে বালুর ব্যবসা করছেন তিনি। একই কথা বলেন পদ্মা-যমুনা বালু ভান্ডারের মালিক সুজন। তিনি স্থানীয় সাইদুরের জমি ভাড়া নিয়ে ও তাকে ব্যবসায়িক অংশীদার রেখে ব্যবসা করার কথা জানান।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারি পরিচালক শাহ আলম বলেন, ফোরশোর জায়গা বিআইডব্লিউটিএর, ব্যক্তি মালিকানার নয়। ফোরশোর জায়গা দখল করে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী মঙ্গলবারের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দেব।
জানতে চাইলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, যারা যমুনা নদীতীর ও সরকারি জমি দখল করে বালু ব্যবসা করছেন, তাদের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
অতিরিক্ত বিলের নামে অর্থ আদায়, পল্লীবিদ্যুতের ডিজিএমকে আইনি নোটিশ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালিত
তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল জব্দ-পাচারের চেষ্টা ব্যর্থ
পেকুয়ার হত্যাচেষ্টা মামলার আসামী সোহেল চট্টগ্রামে আটক
নবীনগরে ধান মাড়াই মেশিনে যুবকের কব্জি বিচ্ছিন্ন
কুড়িগ্রামে মোবাইল কোর্টে ফিলিং স্টেশনকে আড়াই লক্ষ টাকা জরিমানা
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের তীব্র ভাঙন:স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই
তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ