বাসন্তি পোলাও রাঁধবেন যেভাবে
পোলাও খেতে কে না পছন্দ করেন! ছুটির দিনসহ যে কোনো উৎসব আয়োজনে পোলাও ছাড়া যেন চলেই না। তবে যারা একঘেয়েমি সাদা পোলাও খেয়ে বিরক্ত হয়ে গেছেন, তারা চাইলে স্বাদ নিতে পারেন বাসন্তি পোলাওয়ের। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ।
জেনে নিন বাসন্তি পোলাওয়ের রেসিপি-
উপকরণ : ১. ৫০০-৬০০ বাসমতি বা সুগন্ধ চাল, ২. পরিমাণমতো লবণ, ৩. চিনি ১০০ গ্রাম, ৪. হলুদ গুঁড়া ২০ গ্রাম, ৫. তেল ১০০ মিলি, ৬. ঘি ১৫০ গ্রাম, ৭. কাজুবাদাম ১০০ গ্রাম, ৮. কিশমিশ ৫০ গ্রাম, ৯. লবঙ্গ ৫টি, ১০. জয়িত্রী ৭-৮টি, ১১. তেজপাতা ৩টি, ১২. ছোট এলাচ ৫-৬টি, ১৩. ছোট দারুচিনির টুকরা ৩টি, ১৪. পানি আধা লিটার।
পদ্ধতি : প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর শুকিয়ে যাওয়া চালে ঘি, হলুদ, আধা চা চামচ লবণ, গরম মসলার গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। এবার প্যান গরম করে তাতে ১ টেবিল চামচ ঘি গরম করে নিন। এতে কাজুবাদাম ও কিশমিশ মিশিয়ে নাড়তে থাকুন। সোনালি রং হতেই নামিয়ে নিন।
এরপর আবার কড়াইয়ে সামান্য ঘি গরম করে তেজপাতা ও আস্ত মসলা মিশিয়ে বাদাম, কিশমিশ ও চিনি মিশিয়ে আঁচ কমিয়ে দিন। ১৫ মিনিট ঢেকে রান্না করুন। চাল সেদ্ধ হলে নামানোর আগে ২ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। চাইলে কেওড়া জল বা গোলাপ জলও মিশিয়ে দিতে পারেন।
জামান / জামান
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে