ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রোনালদোর অনন্য রেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ১০:১

সোশ্যাল মিডিয়ায় অনবদ্য রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম অ্যাথলেট হিসেবে ইনস্টাগ্রামে ৩০০ মিলিয়ন অর্থাৎ ৩০ কোটি ফলোয়ারের রেকর্ড ছুঁয়ে ফেললেন সিআর সেভেন। এই পতুর্গীজের ধারে কাছেও নেই অন্য কোনো অ্যাথলেট। 

ডোয়েন দ্য রক জনসনের ফলোয়ার সংখ্যা ২৪৬ মিলিয়ন, অর্থাৎ ২৪ কোটি ৬০ লাখের আশপাশে। তিনি আছেন দ্বিতীয় স্থানে।

এর আগে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ার সংখ্যাও প্রথম ছুঁয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে মেসি যতই তাঁর প্রতিদ্বন্দ্বী হোন, ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার হিসেবে রোনালদোর ধারে কাছে নেই আর্জেন্টাইন অধিনায়ক। ইনস্টাগ্রামে মেসির ফলোয়ার সংখ্যা ২১৯ মিলিয়ন।

শুধু ফলোয়ার সংখ্যাই নয়, ইনস্টাগ্রাম থেকে রোজগারেও বিশ্বের সেরা রোনালদো। ২০১৯ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত রোনালদো ইনস্টাগ্রাম থেকে রোজগার করেছেন ৫০.৩ মিলিয়ন মার্কিন ডলার, যা কিনা জুভেন্টাসে খেলার বেতনের থেকেও বেশি। জুভেন্টাসে খেলে বার্ষিক ৩৩ মিলিয়ন ইউরো রোজগার করেন রোনালদো। 

প্রসঙ্গত, গতবছর বিশ্বের অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি ১২০ মিলিয়ন ডলার রোজগার করেছিলেন ক্রিস্টিয়ানো।

এদিকে, চলতি ইউরোতে পর্তুগালের জার্সি গায়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন রোনালদো। তার জোড়া গোলের সুবাদেই হাঙ্গেরির বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করে পর্তুগাল। এই জোড়া গোলের সুবাদে ইউরোর সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন সিআরসেভেন। 

মিশেল প্লাতিনিকে পেছনে ফেলেন তিনি। ইউরোতে ৯ গোলের রেকর্ড নিয়ে এতদিন প্লাতিনি ছিলে শীর্ষে। আর এদিন হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোলের সুবাদে তাকে টপকে যান রোনালদো, ১১ গোলের নতুন রেকর্ড গড়েন এই পর্তুগিজ।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড