ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আন্তঃজেলা ব্যাডমিন্টন ও লন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ১:৪৮

নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাজশাহী বিভাগের ৬ জেলার প্রতিযোগীদের নিয়ে আন্তঃজেলা ব্যাডমিন্টন ও লন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গের প্রখ্যাত ধারাভাষ্যকার খোরশেদ রায়হানের সঞ্চালনায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলা চত্বরে শেখ কামাল টেনিস কমপ্লেক্সে ও অস্থায়ী ব্যাডমিন্টন ক্যাম্পাসে লন টেনিস ও ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৩ থেকে অনূর্ধ্ব-৪৫, ইন্টারন্যাশনালসহ ৫টি ক্যাটাগরিতে ৩২ টিমের খেলা ‍আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭ টা পর্যন্ত চলে। খেলায় নাচল ব্যাডমিন্টন দল চ্যাম্পিয়ন হয় এবং জয়পুরহাট স্মৃতি খেলাঘর রানার্সআপ হয়।

খেলায় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, ওসি মো. মোজাম্মেল হক কাজী, অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিনহাজুল হক সরকার শিবলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মালেক, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, স্পন্সর আবু সাইদ, হানজালা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যাডমিন্টন খেলার সমাপনী হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে লন টেনিস খেলায় বিভাগের বিভিন্ন জেলার জাতীয় খেলোয়াড়রা উপস্থিত থাকবেন।

জামান / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু