মোড়েলগঞ্জে জমি নিয়ে বিরোধ, হামলায় আহত ৬
বাগেরহাটের মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের উত্তর সরালিয়া গ্রামে। আহতদের মধ্যে আইয়ুব আলী খান (৬২), রবিউল খান (৩৮), মনোয়ারা বেগমকে (৫৫) গুরুতর আহতোবস্থায় খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মো. আইয়ুব আলী খান মাঠে গরু বেঁধে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পূর্বপরিকল্পিতভাবে পথিমধ্যে প্রতিপক্ষের ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে আইয়ুব আলী খান, রবিউল খান এবং মনোয়ারা বেগম (৫৫) গুরুতর রক্তাক্ত জখম হন। আহতদের প্রথমে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়। এ বিষয়ে আইয়ুব আলী খানের মেয়ে উম্মে আসমা বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত