ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৯-২-২০২২ বিকাল ৬:১২
কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ীকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই হুমায়ুন কবিরর নেতৃত্বে অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা গ্রামের জনৈক ব্যক্তির বসতবাড়ীর দক্ষিণে কাঁচা রাস্তার ওপর থেকে ৩৬ পিস ইয়াবাসহ ওই এলাকার মৃত হাছেন আলীর পুত্র ইউসুফ আলীকে (৪০) কে আটক করা হয়।
 
অপরদিকে থানার এসআই হারিছুর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ধরণীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের পাঁকা রাস্তার ওপর থেকে ৩৯ পিস ইয়াবাসহ হামিদুল ইসলাম হামিদকে (৩৫) আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক হামিদুল ইসলাম হামিদ উলিপুর পৌরসভার কৈপাড়া বর্তমানে ধরণীবাড়ী সরকারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
 
শনিবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন