ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সকালে চট্টগ্রাম গিয়ে বিকেলেই অনুশীলন তামিম-মুশফিকদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ১২:৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষে এবার জাতীয় দলের জন্য প্রস্তুত হওয়ার পালা। বিপিএলের রেশ না কাটতেই এবার ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ। ৩ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলতে ইতোমধ্যে বাংলাদেশ চলে এসেছে সফরকারীরা। চট্টগ্রামে পঞ্চাশ ওভারের ফরম্যাট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের জন্য আজ (রোববার) চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শনিবার করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়ে হাতে নেগেটিভের সনদ নিয়ে আজ সকাল ৮টায় চট্টগ্রামের বিমান ধরার কথা বাংলাদেশ দলের। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সকালে চট্টগ্রাম পৌঁছে বিকেলেই নেমে যাবেন অনুশীলনে। বিকেল ৩টায় অনুশীলনের সূচি আছে টাইগারদের। ফ্লাডলাইটের আলোর নিচে এই অনুশীলন চলবে সন্ধ্যা ৬টা অবধি।

তবে প্রথমদিনের অনুশীলনের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের পাচ্ছে না স্বাগতিক শিবির। বিপিএলের ফাইনাল খেলায় বাড়তি একদিনের বিশ্রাম পেয়েছেন ওয়ানডে দলের পাঁচ ক্রিকেটার। তারা হলেন; সাকিব, মুস্তাফিজ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয় এবং লিটন কুমার দাস।

বাংলাদেশ দল অনুশীলনের নামার আগে একই ভেন্যু অর্থাৎ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান। সকাল ১০টায় শুরু হবে তাদের এই অনুশীলন পর্ব। তবে পাকিস্তান সুপার লিগ খেলে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি রশিদ খান ও রহমতউল্লাহ গুরবাজ। আজই চট্টগ্রামে টিম হোটেলে ওঠার কথা আছে তাদের।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সফরের দুই টি-টোয়েন্টি হবে মিরপুরে। প্রথম ম্যাচ ৩ মার্চ ও শেষটি ৫ মার্চ।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান