আর্জেন্টাইন তরুণের প্রশংসায় পঞ্চমুখ তিনি
টটেনহ্যামের বিপক্ষে হেরে গিয়েছে ম্যানচেস্টার সিটি। হ্যারি কেইন স্পার্সদের হয়ে করেছেন জোড়া গোল। এই ইংলিশ তারকাকে গত মৌসুমে দলে ভেড়াতে মরিয়া ছিলেন পেপ গার্দিওলা। টটেনহ্যাম না ছাড়ায় শেষ পর্যন্ত হয়নি সেটা। এখনও অবশ্য তাদের স্ট্রাইকারের অভাব পূরণ হয়নি।
জানুয়ারির দলবদলের মৌসুমে আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সিটি। যদিও তিনি এখনও খেলছেন পুরোনো ক্লাব রিভার প্লেটের হয়ে। চলতি মৌসুমের শেষ অবধি তার সেখানেই থাকার কথা রয়েছে।
আলভারেজ আর্জেন্টাইন লিগে নিজেকে প্রমাণ করেছেন আরেকবার। পাট্টোনাটোর বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। রিভার প্লেটের সঙ্গে ব্যবধান কমিয়েছেন শীর্ষে থাকা আর্জেন্টিনোস জুনিয়রের। আলভারেজকে নিয়ে প্রশংসায় মেতেছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলাও।
টটেনহ্যাম ম্যাচের পর তিনি বলেছেন, ‘জুলিয়ান তিন গোল করেছে রিভার প্লেটের হয়ে। আমার মনে হয় ম্যান সিটি দারুণ একটা চুক্তি করেছে। সে এমন একজন যে দারুণভাবে মুভ করতে পারে। সে যেভাবে গোল করে, অনেকটা ভার্ডির মতো। আমার মনে হয় আগামী প্রাক-মৌসুমে সে আমাদের সঙ্গে থাকবে এরপর দেখবো কী হয়।’
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে ম্যানচেস্টার সিটি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগও অনেকটাই নিশ্চিত তাদের। অনেকে মনে করছেন, বর্তমান সময়ের সবচেয়ে গোছানো দল সিটি। গার্দিওলা অবশ্য বলছেন, সব পজিশন আরও সমৃদ্ধ করতে কাজ চালিয়ে যাচ্ছে ক্লাব।
তিনি বলেছেন, ‘ক্লাব কাজ করে যাচ্ছে, কোচ, গোলরক্ষক, ফুল ব্যাক, ডিফেন্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, ফরোয়ার্ড সবকিছু নিয়েই। এটা কখনো বন্ধ হবে না। যদি ভাবেন আমাদের এখন একটা সেটেল দল আছে এরপর পাঁচজন ফুটবলার ক্লাব ছাড়তে চায়; আমাদের তৈরি থাকতে হবে।’
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম