ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

‘বাংলাদেশের ল’ এখন আফগানিস্তানের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ১২:৭

২০১১ বিশ্বকাপ শেষে জেমি সিডন্সের পদত্যাগের পরই পেয়েছিলেন দায়িত্ব। খুব একটা খারাপ ছিল না পথচলাও। তার অধীনেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলে বাংলাদেশ। সেই স্টুয়ার্ট ল এবার দায়িত্ব নিচ্ছেন আফগানিস্তানের। সেটাও আপাতত বাংলাদেশ সিরিজকে সামনে রেখেই। 

২০২১ সালের সেপ্টেম্বরে আফগানদের দায়্ত্বি ছাড়েন ল্যান্স ক্লুজনার। বাংলাদেশ সফরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন ল। আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানিয়েছে আফগানিস্তান।

ক্যারিয়ারে মাত্র একটি টেস্টই খেলছেন ল। তবে অজিদের হয়ে মাঠে নেমেছেন ৫৪টি ওয়ানডেতে, যেখানে তার রান ১২৩৭। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অবশ্য দারুণ সুনাম ছিল তার। কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ল। 

২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন ল। বাংলাদেশ হয়ে এরপর কাজ করেছেন বিভিন্ন ঘরোয়া ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। ২০১৭ সালে দুই বছরের চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৬ সালে পরামর্শক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়া দলের সঙ্গেও।

২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে আফগানিস্তান। দলটির সঙ্গে যোগ দিয়েছেন ল। ২৩ তারিখ প্রথম ওয়ানডের পর পরের দুটি ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। দুই ম্যাচ টি-টোয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে