আফগানদের হোয়াইটওয়াশ করা নিয়ে ভাবছে না বাংলাদেশ
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রামে হতে যাওয়া এই সিরিজে অংশ নিতে আজ (রোববার) সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঢাকা ছাড়ার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলে যান, এখনই হোয়াইটওয়াশ নিয়ে ভাবনা নেই, সিরিজ জয়ই লক্ষ্য তাদের।
সংবাদমাধ্যমকে এ নিয়ে তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলছিলেন, ‘সাধারণ পরিকল্পনা থাকবে, যেটা সবসময় করে আসছি। ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে আসছি সেরকম সাধারণ পরিকল্পনাই থাকবে। হোয়াইটওয়াশ বলা যাবে না কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলবো এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে। প্রথম লক্ষ্য থাকবে সিরিজ জেতা।’
দলের আরেক সদস্য তাসকিন আহমেদ বলেন, ‘আমি আশাবাদী ভালো কিছু হবে। আমিও খুব রোমাঞ্চিত, আজকে থেকে ট্রেনিং শুরু হবে।’
আফগানদের সঙ্গে ৩ ম্যাচের এই সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। যেখানে প্রতিটি ম্যাচ জিতলেই ১০ পয়েন্ট যোগ হবে বাংলাদেশের নামের পাশে।
এদিকে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সকালে চট্টগ্রাম পৌঁছে বিকেলেই নেমে যাবেন অনুশীলনে। বিকেল ৩টায় অনুশীলনের সূচি আছে টাইগারদের। ফ্লাডলাইটের আলোর নিচে এই অনুশীলন চলবে সন্ধ্যা ৬টা অবধি।
তবে প্রথমদিনের অনুশীলনের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের পাচ্ছে না স্বাগতিক শিবির। বিপিএলের ফাইনাল খেলায় বাড়তি একদিনের বিশ্রাম পেয়েছেন ওয়ানডে দলের পাঁচ ক্রিকেটার। তারা হলেন; সাকিব, মুস্তাফিজ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয় এবং লিটন কুমার দাস।
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম