যেভাবে রান্না করবেন সুস্বাদু ঘন ডাল
গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার ঘন ডাল। জেনে নিন কিভাবে রান্না করবেন।
সামান্য লবণ দিয়ে একটি ডিম ফেটে অল্প তেলে ভেজে নিন। খুন্তি দিয়ে ভেঙে নেবেন। নরম থাকতে থাকতে নামিয়ে ফেলুন। ২০ কোয়া রসুন ভেজে নিন একই প্যানে। রসুন উঠিয়ে খানিকটা তেল গরম করে দুটি পেঁয়াজ কুচি ও দুটি শুকনা মরিচ ভেজে নিন। ভাজা হলে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখুন।
১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা এবং সামান্য পানি দিন। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া ও একটি তেজপাতা দিয়ে কষিয়ে নিন মসলা। ২৫০ গ্রাম মসুরের ডাল দিয়ে দিন। কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে ডাল। ডাল দিয়ে নেড়েচেড়ে স্বাদ মতো লবণ ও একটি টমেটো কুচি দিন। সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে দিন কয়েক মিনিটের জন্য।
পানি শুকিয়ে গেলে আধা লিটার গরম পানি দিয়ে দিন। কয়েকটি কাঁচা মরিচ, ভেজে রাখা ডিম, পেঁয়াজ ও রসুন দিয়ে দিন। ফুটে উঠলে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিন। ঢেকে দিন প্যান। পানি কমে আসলে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত